Posts

সর্বশেষ পোস্ট

অনামিকা

Image
        ভ্রমর : বৃষ্টিটা আজ সকাল থেকে খুব জ্বালাচ্ছে । তুমি আজ বেরোবে না? পুষ্পক : তুমি তো জ্বালানো ছেড়েই দিয়েছো, অগত্যা বৃষ্টি। ভ্রমর : সত্যি আজ তুমি বেরোবে না? পুষ্পক : আমি আজ... ভ্রমর : ছুটি নিয়েছো, না? পুষ্পক : না। ভ্রমর : তাহলে? পুষ্পক : আজ আমার একটা কাজ আছে। গত পাঁচ বছরে যেটা করতে পারিনি সেগুলো এবার করার সময় এসেছে। ভ্রমর : মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। (পুষ্পক ভ্রমরের কাছে গিয়ে ফিসফিস করে বলে) আজ একটা স্পেশাল ডে। আ-আচ্ছা আমি একটু বেরোবো। ভ্রমর : এখন? এত বৃষ্টিতে? পুষ্পক : প্লিজ। ভ্রমর : আচ্ছা সে যাও। আমি রান্না বসাচ্ছি। একটার আগে ফিরে এসো। ......... হঠাৎ একটা ফোন এলো। ধরতে যেতেই ফোনটা কেটে গেল। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। উপরন্তু লকডাউন। বাইরে পুরো শুনশান। ঘরের ভেতর শুধু দুজন। কাজপাগল পুষ্পক আজ বুধবার কেন কাজে বেরোলো না, আবার হঠাৎ তার কিইবা কাজ পড়ল, তা বুঝতে পারল না ভ্রমর। -তুমি কি ভাবছ বলোতো? -কই, কিছু না তো! আবার ফোনটা এলো। পুষ্পককে ডাকতে যেতেই ভ্রমর দেখে সে নেই। এত বৃষ্টিতে হুট করে সে কোথায় বেরোলো, ভাবতে পারল না ভ্রমর ।......
Image
কালি কলমে : শ্রেয়সী কলমে : খেয়াল
Image
শেষ বিকেলের আলোয় আজ মন খারাপের ছোঁয়া, সময়ের কালস্রোতে ভেসে যায় চাওয়া পাওয়া। মিথ্যে সেতু রচনা করে চলি নিজের অজান্তে, ভারাক্রান্ত মনের ইচ্ছেগুলো ডুবে যায় দিগন্তে। আলো ছায়ার মরীচিকায় আবেগ ঠিকানাহীন, হারিয়ে যাওয়ার আগে তাই আকাশ বেরঙিন। কলমে : অপরাজিতা ছবি: স্নেহাশীষ